দৌলতখানের মেঘনায় অভিযান, ৩৫ লাখ টাকার জালে আগুন

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৬ পিএম
দৌলতখানের মেঘনায় অভিযান, ৩৫ লাখ টাকার জালে আগুন

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে অবৈধ ভাবে মাছ ধরার দায়ে তিন জেলকে আটক সহ প্রায় ৩৫ লাখ টাকার মাছ ধরার জাল, ১টি ট্রলার ও ১৫ হালি ইলিশ জব্দ করেছে  উপজেলা ট্রাস্কফোর্স। 

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাযায়,  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইলিশের নিরাপদ   প্রজনন মৌসুমে মেঘনার অভয়াশ্রমে  অসাধু জেলেরা অবৈধ ভাবে  মাছ ধরায়  উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় এ অভিযানে নামে। সকাল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত অভিযানে মেঘনা নদীর সাতবাড়িয়ার এসহাক মোড় এলাকা থেকে জব্দকৃত প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা মূল্যের এক লাখ মিটার জাল আগুনে ভস্মীভূত করা হয়।  এছাড়া আটকৃত তিন জেলে মুজাহিদ,  আজগর ও রাজীবকে মোবাইল কোটের

মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান মুচলেকা দিয়ে ছেড়ে দেন।  সিনিয়র উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার মেহেদী হাসান ভূঁইয়া জানান, অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ  মাহমুদুল হাসান, পুলিশের সাব ইন্সপেক্টর জাকির হোসেন সহ ট্রাস্কফোর্সের সদস্যরা অভিযানে ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে