বিরলের কমলপুর জনসংগঠন ঘোষণা ও চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। "যাদের কিছু নেই-যাদের কেউ নেই" তাদের সাথে আমরা শ্লোগানে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এছাড়াও জনসংগঠন ঐক্য পরিষদ ও জননারী ঐক্য পরিষদ এর আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে ভূমি ও জলাশয়ে নারীর সম অধিকার ও কৃষিজাত খাদ্য নিশ্চিৎ করার উপর প্রাধান্য দিয়ে উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের কমলপুর জনসংগঠন এর আয়োজনে সভায় কমলপুর জনসংগঠন এর সভাপ্রধান গেদর বর্মন এর সভাপতিত্বে সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ কামরুজামান, ১.২.৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ফুলন রানী, ৯ নং ওয়ার্ডের সদস্য আবু মোতালেব, জনসংগঠের সম্পাদক ফুলন রাণী, কোষাধ্যক্ষ স্বাধীন বর্মন, গ্রাম সহায়ক ছবি বেগম প্রমূখ বক্তব্য রাখেন।