দূর্গাপূজা নির্বিঘ্ন্ন করতে

পিরোজপুর জেলায় ৩ হাজার আনসার-ভিডিপি মোতায়েন

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৫:৫৮ পিএম
পিরোজপুর জেলায় ৩ হাজার আনসার-ভিডিপি মোতায়েন

হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্ন্ন করতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পিরোজপুর জেলায় বিপুল সংখ্যক আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলার ৭টি উপজেলায় ৪৬৩টি পূজা মন্ডপে ২ হাজার ৯৭৬ জন আনসার সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োগ করা হয়েছে। আনসার-ভিডিপির পিরোজপুর জেলা এ্যাডজুটেন্ট প্রদীপ চন্দ্র দত্ত জানিয়েছেন জেলার ৪৬৩ টি মন্ডপে ক্যাটাগরি ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ মন্ডপে ৮ জন, গুরুত্বপূর্ণ মন্ডপ ও সাধারন মন্ডপে ৬ জন করে আনসার-ভিডিপি সদস্য নিয়োগ করা হয়েছে। প্রতিটি মন্ডপের টিমে ২ জন করে মহিলা সদস্য রয়েছে। ১৫ অকটোবর থেকে মোতায়েন করা ওইসব সদস্যেও মধ্যে পুরুষ সদস্যরা ২২ অকটোবর পর্যন্ত ও  মহিলা সমদস্যরা ২১ অকটোবর পর্যন্ত দায়িত্ব পালন করবে। তিনি জানান, ৬ সদস্যের একটি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিম যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে। এছাড়া প্রত্যন্ত অঞ্চলে সদস্যদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার জন্য ভাতাভোগী সদস্য সমন্বয়ে টহল টিমও থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে