কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে জেন্ডার সমতা, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৮ অক্টোবর) মধ্যম পোকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘সংবেদনশীলতা তৈরি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আজিজুল হক রুবেল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা মো. আবু ছালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা, কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওসমান গনি ইলি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোস্তফা আল আশরাফ। সহযোগিতায় ছিলেন প্রকল্প কর্মকর্তা শামীমা ইয়াসমীন।‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পালস বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা রয়েছে।অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ, নারী নির্যাতন রোধ, জেন্ডার সমতা, সুশাসন প্রতিষ্ঠা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।বক্তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নারী-পুরুষের সমতা, শিশুর অধিকার রক্ষা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।