সন্ধানী যুব সমিতির কমিটি পুনর্গঠন অনিয়ম তদন্তের দাবিতে মানববন্ধন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০৫:১৩ পিএম
সন্ধানী যুব সমিতির কমিটি পুনর্গঠন অনিয়ম তদন্তের দাবিতে মানববন্ধন

পাবনার চাটমোহর পৌর সদরের নতুন বাজার জাদরিস মোড়ে অবস্থিত সন্ধানী যুব সমিতির অনিয়মের তদন্ত,মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল এবং সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও সমিতির সদস্যপদ থেকে বঞ্চিত ব্যক্তিরা। গত রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় জারদিস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন,গত ১৭ বছর ধরে সমিতির কার্যক্রম,আয়-ব্যয়ের হিসাব এবং ক্লাবের সম্পদ ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এসব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে সমিতির পূর্ণাঙ্গ আর্থিক হিসাব প্রকাশ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র তুলে ধরতে হবে।

তারা বলেন,সাধারণ সদস্যদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত না করে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে সংগঠনের গণতান্ত্রিক পরিবেশ ও সাধারণ সদস্যদের অধিকার ক্ষুন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক নিয়ন্ত্রণে নয় বরং সাধারণ সদস্যদের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে সমিতি পরিচালিত হওয়া উচিত। কিছু ব্যক্তি সমিতিকে ব্যবহার করে এলাকায় রাজনৈতিক প্রভাব বজায় রাখার চেষ্টা করছেন। এ ছাড়া আওয়ামী লীগের প্রায় ১৭ বছরের শাসনামলে বিএনপি পরিবারের সন্তানদের সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত,নতুন সদস্য ভর্তি কার্যক্রম সবার জন্য উন্মুক্ত করা এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে যোগ্য ও আগ্রহী যুবকদের সদস্য হওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানান বক্তারা। যুবসমাজের কল্যাণে প্রতিষ্ঠিত একটি সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা থাকা জরুরি বলে বক্তারা অভিমত বক্ত করেন। তারা বলেনমসমিতির আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা,সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সাধারণ সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চাটমোহর পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া,চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুদ্দিন মনি, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ মো.মাতালেব,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বিলচলন ইউনিয়ন যুবদলের সভাপতি মো.মোজাম্মেল হক, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ আব্দুল বাতেন,সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক,বিএনপি নেতা আরমান আলী,৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ স্বাান আলী,বিলচলন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম,বিলচলন ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আল হেলাল,সাধারণ সম্পাদক মো.হাসেম আলী,বিলচলন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.আলিফ উদ্দিন,সন্ধানী যুব সমিতির জ্যেষ্ঠ সদস্য মো.সবুজ, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর বিজলী রাব্বি, এআইইউবির ছাত্রদলের সহসভাপতি এ এম ফজলুল করিম,কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইমাম এবং ছাত্রদল নেতা আরাফাত ও রবিনসহ ক্লাবের সদস্যপদ থেকে বঞ্চিত ব্যক্তিরা।

আপনার জেলার সংবাদ পড়তে