রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ০৩:৫৯ পিএম
রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী  তারেক রহমান
রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বেলা ৩টার কিছু আগে প্রধানমন্ত্রীকে বহনকারী সামরিক বিমানটি রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে অবতরণ করে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করতে যাওয়ার কথা রয়েছে। এরপর রাজশাহীর মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। মাদ্রাসা মাঠে সকাল থেকেই জনসভায় যোগ দিয়েছেন নেতাকর্মীরা। বক্তব্য রাখছেন দলের নেতারা। এই জনসভায় রাজশাহীর আখচাষিদের প্রণোদনা দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া রাজশাহীর উন্নয়নে আরও বেশকিছু প্রতিশ্রুতি আসতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ দিন সকালে প্রথমে রংপুরে যান। তিনি রংপুর ধর্মসভা পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মবলাম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। রাজশাহী থেকে আজ বিকেলেই তিনি চট্টগ্রাম যাবেন। চট্টগ্রামের জে এম সেন হল রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শনের শেষে রাতেই ঢাকায় ফিরবেন তিনি।
আপনার জেলার সংবাদ পড়তে