দৌলতপুরে মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৭:৩৮ পিএম
দৌলতপুরে মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

কুষ্টিয়ার  দৌলতপুরে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের দারুল আববার মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগীর মা বলেন তার মেয়ে ওই মাদ্রাসার তৃতীয়  শ্রেণির ছাত্রী। গত ১৪ অক্টোবর দুপুর আনুমানিক ২টার দিকে মাদ্রাসায় পড়তে গেলে অভিযুক্ত শিক্ষক মোঃ সাঈদ হোসেন নান্নু  তাকে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে যান।

অভিযোগ অনুযায়ী সেখানে ছাত্রীকে একা পেয়ে অভিযুক্ত শিক্ষক অনাকা ঙ্ক্ষিত আচরণ করে এবং যৌন নিপীড়নের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক  ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের দাবি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের। 

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মোঃ খালেদুর রহমান বলেন যৌন নিপীড়নের চেষ্টায় একজনকে আটক করা হয়েছে গতরাতে পরবর্তীতে তাকে বুধবার জেলা কারাগারে পাঠানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে