সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০২:২৩ পিএম
সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৩নং পোগলা ইউনিয়নে সাংবাদিক লুৎফর জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের বিচার এবং হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকেল ১টা ৩০মি: পোগলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকির বাড়ি মোড় (সুনই বাজার) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, একজন সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠা করা জরুরি। তাঁরা দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ সময় নিহত সাংবাদিকের পরিবারের সদস্যরা ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এলাকাবাসীও এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের দাবি অব্যাহত রাখার কথা জানান। দাবি একটাই-সাংবাদিক আলিফ ফকির হত্যার সুষ্ঠু বিচার চাই, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে