দ্বিতীয় দিনের মতো বিকেল ৩ টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি চলমান থাকায় চরম দুর্ভোগের মধে পড়ে রোগী ও স্বজনরা।
তবে বিকেলে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তবে আগামীকাল সকাল থেকে কাজে যোগ দিবেন তারা।
আজ সকাল সাড়ে ১০ টা থেকে টানা দুপুর ১২ টা পর্যন্ত হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ উল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ইন্টার্ন ডাক্তাররা আলোচনা বসে। পরে তারা নিজেরা দুপুর ২ টা পর্যন্ত আলোচনা চালায়। এতে কোন ফলপ্রসূ সিদ্ধান্তে না আসায় কর্মবিরতি চালার সিদ্ধান্ত নেয়। তবে তারা মিডিয়ার সামনে কথা বলতে রাজি হননি। পুনরায় বিকেলে তারা কর্মবিরতি থেকে তারা ফিরে আসার সিদ্ধান্ত নেয়।
এদিকে রামেক হাসপাতালে কর্তব্যরত মিডিয়া মুখপাত্র ডা: শামীম আহমেদ জানান ইন্টার্ন ডাক্তারদের যেসব দাবি ছিলো তা তিনটি মেনে নেওয়া হয়েছে। বাকি দুটি আনসার সদস্য সংখ্যা বৃদ্ধি ও ঔষধ সরবরাহের বিষয়টি নিজেদের হাতে না থাকায় সময় নেওয়া হয়েছে।
চলমান দুই দিনের কর্মবিরতি চিকিৎসা সেবা ব্যহত ও হয়রানি হওয়ায় রেগীর স্বজনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।