জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সাবেক সভাপতি গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের সাবেক আহ্বায়ক মরহুম আমিনুল ইসলাম গোলাপের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার এক স্মরণ সভা গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কাস পাটির্র ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক, সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি প্রণব চৌধুরী খোকন, সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাজহারুল মান্নান, সাংবাদিক গোবিন্দ লাল দাস, অ্যাড. শাহদাত হোসেন লাকু, অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, কাজী আবু রায়হান শফিউল্লাহ, আবেদুর রহমান স্বপন, মিহির কুমার ঘোষ, কাজী আমিনুর রহমান ফকু, আবুল কাশেম ইয়াসবির, ফারুক শিয়ার চিনু, আইয়ুব হোসেন সরকার, মোস্তাফিজার বাবলু, জুয়েল হক জনি, মোঃ আব্দুল মোতাল্লেব, শাহনাজ আমিন মুন্নি, আব্দুল মতিন, সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ আলি প্রমুখ।