পূর্ণিমা উপলক্ষে পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৭:২১ পিএম
পূর্ণিমা উপলক্ষে পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার

চট্টগ্রামের  হাটহাজারীর মির্জাপুরে প্রবারনা পূর্ণিমা উপলক্ষে পুলিশ প্রশাসনের সাথে বৌদ্ধ ধর্মাবলম্বীদের  মতবিনিময় অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর গৌতমাশ্রম বিহারের ৬ষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে এই মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বিহারাধ্যক্ষ ভদন্ত শাসনানন্দ মহাথেরো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  কাজী তারেক আজিজ। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন সরকার সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। দেশের দীর্ঘদিনের ঐতিহ্য রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। যেকোন প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী  বাহিনী মানুষের পাশে থাকবে। প্রধান অতিথি বৌদ্ধদের প্রবারনার পূর্ণিমার শুভেচ্ছা জ্ঞাপন করেন। আসন্ন এই ধর্মীয় উৎসব কোন রকম দ্বিধাদ্বন্ধ ছাড়া উদযাপনের জন্য তিনি আহ্বান  জানান।লায়ন অনুপম বড়ুয়া এর সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া।

আপনার জেলার সংবাদ পড়তে