সদর ও পৌর বিএনপি নেতাদের ধন্যাবাদ ও শুভেচ্ছা জানালেন এমপি মানিক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৭:৪৮ পিএম
সদর ও পৌর বিএনপি নেতাদের ধন্যাবাদ ও শুভেচ্ছা জানালেন এমপি মানিক

শারদীয় দুর্গাপূজা পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা, শান্তি ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চাঁদপুর সদর ও পৌর বিএনপির নেতাকর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। ​বুধবার(২১ অক্টোবর) রাতে বিসর্জন অনুষ্ঠানের মাধ্যমে  দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় চাঁদপুর জেলা বিএনপি এবং তাঁর নিজের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও  শুভেচ্ছা জানান তিনি। শারদীয় দুর্গোৎসব শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর নিজস্ব ভেরিফাইড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে শেখ ফরিদ আহম্মেদ মানিক লিখেন,​"চাঁদপুর পৌর বিএনপি ও চাঁদপুর সদর বিএনপির সকল নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যে অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।"​তিনি আরও উল্লেখ করেন,​"চাঁদপুর জেলা বিএনপি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের এই আন্তরিক প্রচেষ্টা ও সম্প্রীতির মনোভাব সত্যিই প্রশংসনীয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় থাকুক-এই কামনা করি।"​উল্লেখ্য, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা চলাকালীন দিনগুলোতে চাঁদপুর জেলা, সদর ও পৌর বিএনপির নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন। বিএনপির এই উদ্যোগ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে