তালতলীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) : | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ১২:৪২ পিএম
তালতলীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বরগুনার তালতলীতে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল আকন (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার এক সহযোগী পালিয়ে যান। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত রুবেল আকন একই এলাকার মো. জলিল আকনের ছেলে এবং তার সহযোগী রুবেল মৃধা নিশানবাড়িয়া ইউনিয়নের তাঁতিপাড়া এলাকার আফজাল মৃধার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা এলাকার শহিদ ফরাজীর বাড়ির উত্তর পাশের পাকা রাস্তার জোড়া কালভার্ট থেকে রুবেল আকনকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অপর এক সহযোগী রুবেল মৃধা পালিয়ে যেতে সক্ষম হন। এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, আটককৃৃত রুবেল আকন ও পলাতক অপর আসামি রুবেল মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তালতলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এসময় পলাতক রুবেল মৃধাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

আপনার জেলার সংবাদ পড়তে