কিশোরগঞ্জের বাজিতপুর মুক্তিযোদ্ধা সংসদে সভাপতি মোঃ আবুল ফজল হোসেনের সভাপতিত্বে গত শুক্রবার কিশোরগঞ্জ-০৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল কে সংবর্ধনা দিলেন মুক্তিযোদ্ধার সন্তানরা । এ সময় সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর। আজকে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন তা আমি কোনো দিন ভূলতে পারব না। এ সময় মুক্তিযোদ্ধা সন্তানদের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ সভাপতি মোস্তাফা আমিনুল হক, মুছলেহ উদ্দিন মাখন, মেয়র প্রার্থী ওয়াজ ভূইয়া, সাবেক যুব বিষয়ক সম্পাদক মোঃ রাফিদ রহমান সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।