পত্নীতলায় ভয়েস এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও যুব উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) : | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ০৭:০৪ পিএম
পত্নীতলায় ভয়েস এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও যুব উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ

নওগাঁর পত্নীতলায় ২৪ অক্টোবর শনিবার  উপজেলা সম্মেলন কক্ষে দিনব্যাপি জলবায়ু পরিবর্তন ও যুব উদ্যোগ বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজ পর্যায়ের ২৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বেসরকারি উন্নয়ন সংগঠন ভিশনারি অর্গানাইজেশন ফর ইনকুলুসিভ কোমউনিটিজ এন্ড ইনভাইরোনমেন্ট (ভিশন) নামক একটি সংগঠন এই প্রশিক্ষণের আয়োজন করেন। প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তন, বরেন্দ্র এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার উপর জলবায়ু পরিবর্তনের  প্রভাব, গ্রীন হাউজ প্রভাব, জলবায়ু নায্যতা, অভিযোজন, জলবায়ুর প্রভাব  মোকাবিলায় যুব উদ্যোগ ইত্যাদি নিয়ে সেশন পরিচালনা করেন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও)’র কর্মসূচী সমন্বয়কারী ও গেটকা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. আতাউর রহমান, ভয়েস এর নির্বাহী পরিচালক মো. মামুনুর রেজা, ওয়াটার এন্ড ক্লাইমেট কো-অর্ডিনেটর ইয়ামালিখ আব্দুল্লাহ ও প্রজেক্ট ম্যানেজার মো. সাব্বির আহমেদ। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও যুবদের ভুমিকা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিই প্রশিক্ষণের মুল উদ্দেশ্য বলেন জানান আয়োজক কর্ত্তৃপক্ষ। প্রশিক্ষণ শেষে বিকেল ৪টায় স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে এক মতবিনিময় ও অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে