সৈয়দপুরে নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ২৫ অক্টোবর, ২০২৬, ০১:৫৫ পিএম | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০১:৫৫ পিএম
সৈয়দপুরে নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় দৈনিক নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৫ অক্টোবর সৈয়দপুর প্রেসক্লাবের নিজস্ব ভবনের দ্বিতীয় তলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নয়া দিগন্তের সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার, জামায়াতে ইসলামীর সৈয়দপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর শফিকুল ইসলাম, শহর আমীর সরফুদ্দিন খান, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাকির হোসেন বাদল, সাবেক সাধারণ সম্পাদক এম আর আলম ঝন্টু, প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ ও সদস্য সচিব নজরুল ইসলাম মাস্টার।এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ইমতিয়াজ, শিক্ষক লুৎফর রহমান চৌধুরী, শাহাবাত আলী সাব্বু, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ব্যবসায়ী আলতাফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম,সাংবাদিক এম এ মোমেন,মিজানুর রহমান মিলন, মোমিন আজাদ,সাব্বির আহমেদ। সভা পরিচালনা করেন সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য শাহজাহান আলী।অনুষ্ঠান শেষে অতিথিরা কেক কেটে দৈনিক নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে