রাজশাহী মেডিকেলে ভর্তির ২৮ মিনিট পরেই ডেঙ্গুতে তরুণের মৃত্যু

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ২৫ অক্টোবর, ২০২৬, ০৩:১৫ পিএম | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০৩:১১ পিএম
রাজশাহী মেডিকেলে  ভর্তির ২৮ মিনিট পরেই ডেঙ্গুতে তরুণের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আব্দুল হাসিব (২৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। হাসিবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। হাসপাতালে ভর্তির মাত্র ২৮ মিনিট পরেই শনিবার দিবাগত রাত ১০টা ৪০ মিনেটে তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালেই তিনি মৃত্যুবরণ করেন।  হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় নতুন ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, আর ছাড়পত্র পেয়েছেন ৩০ জন। বর্তমানে ২০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আপনার জেলার সংবাদ পড়তে