দৌলতপুরে ২ দিন ব্যাপি বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্টিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:৩৪ পিএম
দৌলতপুরে ২ দিন ব্যাপি বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্টিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদরগায় নাসির উদ্দীন বিশ্বাস নার্সিং ইনস্টিটিউটে এর নাসির উদ্দীন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের উদ্দোগে ২ দিন ব্যপি বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্টিত হয়েছে। গতকাল ২৫ ও ২৬ অক্টোবর রবিবার ও সোমবার সকাল ৯ টা থেকে দিন ব্যাপী চক্ষু চিকিৎসা শিবির চালু ছিল। এলাকার মানুষের চোখের চিকিৎসা সেবা এবং ছানি পড়া রোগীদের লেন্স সংযোজনের জন্য নিজেস্ব পরিবহনে খুলনা নিয়ে যায় ও লেন্স সংযোজোনের পর নিয়ে এসে পৌঁছে দেয়।  বিভিন্ন এলাকা থেকে আগত ৩ হাজার চক্ষু রোগীর চিকিৎসা সেবা  দেওয়া হয় এবং তাদের মধ্যে ১৫’শ রোগীর চোখে লেন্স সংযোজনের জন্য নির্ধারণ করেন। চক্ষু সেবায় নিয়োজিত ডাক্তার ও নার্স সেবা দিয়ে থাকেন। নাসির গ্রফ অব ইন্ডাঃ লিঃ এর কর্মকর্তা জয়েন উদ্দীন ও হাবিবুর রহমান হাবীব জানান প্রতি বছর ২/৩ বার নাসির উদ্দীন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ও উদ্দোগে এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় রোগীদের বিনা খরচে চক্ষু চিকিৎসা শিবির পরিচালিত হয়ে আসছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে