রংপুরে ২ কোটি ৩৫ লাখ টাকার সড়ক নির্মাণকাজের উদ্বোধন

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:৪৬ পিএম
রংপুরে ২ কোটি ৩৫ লাখ টাকার সড়ক নির্মাণকাজের উদ্বোধন

রংপুর মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডে তিনটি প্যাকেজে মোট ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

এর অংশ হিসেবে নগরীর বোতলাপাড়া এলাকায় দোলনের বাড়ি থেকে সুনীল কুমারের বাড়ি পর্যন্ত ৪৬৬ মিটার দীর্ঘ আরসিসি ঢালাই সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন। এ ঢালাই সড়কটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় বা বরাদ্দ রাখা হয়েছে ৩৬ লাখ টাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত ও বেহাল অবস্থায় থাকা এই সড়কটি দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন আরসিসি ঢালাই সড়কটি নির্মিত হলে এলাকার মানুষের পথচলা অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে এবং দীর্ঘদিনের যাতায়াতসংক্রান্ত ভোগান্তির স্থায়ী অবসান ঘটবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন।

সাংবাদিক ও বিএনপি নেতা সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা ছালেকসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে