"হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হেেয়ছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সকালে একটি র্যালি জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন এনজিও ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনামূলক ও স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়া প্রদর্শন করে রেডক্রিসেন্ট সদস্যরা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জয়নাল আবেদীনের সভাপতিত্বে সচেতনামুলক ও স্বাস্থ্যসম্মত হাত ধোয়ার সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম, সহকারী জেলা শিক্ষা অফিসার খান মোহাম্মদ সাইফুল ইসলাম, আজমির হোসেন, এ এস এম আরেফ বিল্লাহ ডাকুয়া এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।