সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় দুই কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকালে নগরীর কুমারপাড়ার ঝর্ণারপাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উপস্থিত জনসাধারণ পুলিশকে সহযোগিতা করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়নন্দ পুরকায়স্থ অর্ণব (২৭) ও রানা আলী মাসুদ রানা (২৩)। পুলিশ জানায়, জয়নন্দ পুরকায়স্থ অর্ণব জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমানে সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য। অপর গ্রেপ্তার ব্যক্তি রানা আলী মাসুদ রানা। অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের একজনের কাছ থেকে ‘বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল’ লেখা একটি ব্যানার জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।