ডিমলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এফএনএস (এমএমআই লিটন; ডিমলা, নীলফামারী) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ০৪:৫০ পিএম
ডিমলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সন্ধায় উপজেলা বিএনপি কার্যালয় হতে যুবদলসহ অঙ্গ সংগঠন ও ১০ ইউনিয়নের অংশ গ্রহনে একটি বর্নাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে, বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন,সাবেক সহসভাপতি আরিফুল ইসলাম লিটন,সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রবাবনী প্রধান,সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডিয়ার জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব তারিকুল ইসলাম খান লোহানীসহ ১০ ইউনিয়নের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে