চাটমোহরে

নিজ বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিএমডিএ’র চেয়ারম্যান তুহিন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০২:০৬ পিএম
নিজ বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিএমডিএ’র চেয়ারম্যান তুহিন

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি,বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন নিজ বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। গতকাল শুক্রবার সকাল ১১টায় চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে নিজ বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এরআগে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে কৃষিবিদ হাসান জাফির তুহিন ছাড়াও পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,বিএনপি নেতা আঃ কুদ্দুস আলো মাস্টার,অধ্যক্ষ আঃ রহিম কালু,ভিপি সেলিম রেজা,প্রভাষক সিরাজুল ইসলাম,আবুল কালাম আজাদ,জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাস,আবু হানিফ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,মোতালেব হোসেন,আজাহার আলী,শফিকুল ইসলাম শফি মেম্বার,আঃ কুদ্দুস রেজা,অঅক্কাস আলী,কফিল উদ্দিন,রিয়াজ উদ্দিন মোল্লা,লিয়াকত আলী,আঃ রশিদ,শ্রমিক দলের সভাপতি মোন্তাজ আহমেদ,স্বেচ্ছাসেবক দলের সোহেল রানা,মাসুম,কৃষকদলের আমিরুল ইসলাম নিক্সন,জাসাসের সভাপতি আলী আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী,সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে