চাঁদপুরে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৩০শে অক্টোবর শুক্রবার সকাল ১০টায় আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান ক্যাম্পাসে আয়োজন করা হয়। ক্যাম্পাসের বাহিরে ব্যাপক অভিভবকদের উপস্থিতিতে পরিবেশ ছিলো মুখরিত।চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৬শত শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পযর্ন্ত এমসিকিউ পদ্ধতিতে ৪র্থ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ ও জমাদানের গত ১৫ আগস্ট থেকে ১৫ অক্টোবর পযর্ন্ত সরাসরি বা অনলাইনের মাধ্যমে ২০০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করেছে শিক্ষার্থীরা। পরীক্ষা পরিদর্শণ করেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের চাঁদপুর শহর শাখার পরিচালক মো: জাহিদুল ইসলাম, সাবেক পরিচারক সাইফুল ইসলাম সবুজ, সদস্য সচিব হাফেজ নাজমুস সাকলাইন, জেলা শাখার পরিচালক মাহমুদুল হাসান। উল্লেখ্য ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ: শাখা: চাঁদপুর শহর । ০১ জানুয়ারি, ২০২৭ (শুক্রবার) (সম্ভাব্য) সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৬০ দিনের মধ্যে মেধাবৃত্তির ফলাফল ও জাতীয় পর্যায়ের প্রকাশ করা হবে। প্রত্যেক শ্রেণিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগীর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ এই তিনটি গ্রেডে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এককালীন শিক্ষা বৃত্তি বাবদ নগদ অর্থ সম্মাননা ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।