ভালুকা ডোমেস্টিক রফটপ সোলার উদ্বোধন করেন বিদুৎমন্ত্রী

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৬:৫৭ পিএম
ভালুকা ডোমেস্টিক রফটপ সোলার উদ্বোধন করেন বিদুৎমন্ত্রী

ভালুকায় আবাসিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার সমপ্রসারণে ডোমেস্টিক রফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ প্রকল্পটির উদ্বোধন করেন। 

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মসূচির সূচনা হিসেবে দুটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বাড়িতে ২০ কিলোওয়াট পিক এবং স্থানীয় বাসিন্দা মো. সোহেল রানার বাড়িতে ৫ কিলোওয়াট পিক সক্ষমতার সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। ছাদে বা পিলার বসিয়ে ডোমেস্টিক রফটপ সোলার বিদ্যুৎ উৎপাদন করে নিজেদের বিদুৎ চাহিদা পুরন করে বারতি বিদুৎ জাতীয় গ্রীডে যোগ করা যাবে। একটি সোলারের নির্ধারিত মুল্যের ২০ পারসেন টাকা গ্রাহক জমা দিবে। আর বাকী টাকা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড লোন হিসাবে দিবে। পরে কিস্তিতে ওই টাকা শোধ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ। এসময় বক্তব্য রাখেন ইডকলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল ইসলাম। ইডকলের হেড অব রিনিউএবল এনার্জি মো. এনামুল করিম পাভেল,বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিছুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মো. আশফাকুল আমিন মুকুট, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনসহ সংশি­ষ্ট সরকারি কর্মকর্তা, ইডকল ও বিআইএফএফএলের কর্মকর্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে