সৈয়দপুরে সিঁধ কেটে মসজিদের আইপিএস চুরি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ১২:০০ পিএম
সৈয়দপুরে সিঁধ কেটে মসজিদের আইপিএস চুরি

নীলফামারীর সৈয়দপুরে সিঁধ কেটে একটি মসজিদে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মসজিদের ভেতরে প্রবেশ করে মাইকের মেশিন, ব্যাটারি ও আইপিএস চুরি করে নিয়ে গেছে। এতে মসজিদটিতে মাইকে আজান দেওয়া বন্ধ হয়ে গেছে। গত ২৯ অক্টোবর রাতে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর নাজিমুদ্দিন পাড়া বাইতুর রহমত জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার অসহায় ও সাধারণ মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী টাকা সংগ্রহ করে প্রায় ৮০ হাজার টাকা।  ওই টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করেন। টিনের বেড়া দিয়ে নির্মিত মসজিদটি অর্থাভাবে এখনো পাকা করা সম্ভব হয়নি। স্থানীয় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা ওই অর্থ দিয়ে মসজিদের প্রয়োজনীয় মাইকের মেশিন, আইপিএস ও ব্যাটারি কেনা হয়েছিল। কিন্তু দুর্বৃত্তরা সিঁধ কেটে মসজিদে প্রবেশ করে কষ্টার্জিত অর্থে কেনা এসব মালামাল চুরি করে নিয়ে যায়। চুরির পর থেকে মাইকের অভাবে মসজিদে আজান দিতে পারছেন না মুয়াজ্জিন। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। মসজিদের ইমাম আক্ষেপ করে বলেন, চোরেরা এখন আর মসজিদ-মাদ্রাসাও মানে না। একসময় প্রবাদ ছিল, ‘চোরে শোনে না ধর্মের কাহিনী’। এখন যেন তারই বাস্তব প্রতিফলন ঘটছে। ধর্মীয় প্রতিষ্ঠানের মালামাল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে