মেহেরপুরে শেয়ালের কামড়ে আহত ১১

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:১১ পিএম
মেহেরপুরে শেয়ালের কামড়ে আহত ১১

মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা ও মাইমারি গ্রামে শেয়ালের কামড়ে অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে জঙ্গল থেকে একটি শেয়াল লোকালয়ে প্রবেশ করে। এ সময় শেয়ালটি একের পর এক মানুষকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোহেল রানা জানান, শেয়ালের কামড়ে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে