সাতক্ষীরার পাটকেলঘাটায় গলায় রশি দিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি পাটকেলঘাটা থানার দক্ষিন সারসা গ্রামে। স্থানীয়রা জানান শনিবার বেলা ১টার দিকে সারসা গ্রামের রইচ উদ্দিনের পুত্র হৃদয় (১৯) এইচ.এস.সি পরীক্ষায় ফেলের খবর শুনে মনের দুঃখে সবার অজান্তে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। স্থানীয বাসিন্দা ইয়াসিন আলী জানান হৃদয় খুব ভালো ছেলে ছিল। তার মৃত্যুর খবরে এলাকার শোকের ছায়া নেমে এসেছে । খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পৌছায়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনা ছেলে পুলিশ পাঠানো হয়েছে। এসময় তার পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।প্রাথমিক তদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি ইউডি মামলা হয়েছে।