রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার গোচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ দীর্ঘ ৩১ বছর শিক্ষকতা করেছেন। এই প্রতিষ্টানের সঙ্গে জড়িয়ে আছে তার অসংখ্য স্মৃতি ও আবেগ। তাকে বিদায় জানাতে প্রতিষ্টানের জড়ো হন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। পরে সুসজ্জিত ভাবে রাজকীয় বিদায় জানানো হয় সুলতান মাহমুদকে।
প্রধান শিক্ষক সুলতান মাহমুদ ১৯৯৪ সালে প্রতিষ্টাতা প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ে যোগ দেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল গড়িয়ে তখন দুপুর। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে প্রাাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্টানে উপস্থিত হন অভিভাবকরাও। বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীরা ফুলসহ নানা উপহার নিয়ে তাকে বিদায় জানান। প্রিয় শিক্ষককে বিদায় দিতে এসে শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিদায়ী প্রধান শিক্ষককে বিদায় বেলায় পুরো আয়োজন যেন পরিণত হয় এক রাজকীয়ভাবে কোয়াটার কিলোমিটার দূরে প্রধান শিক্ষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
প্রতিষ্টানের সহকারী শিক্ষক মিনারা পারভীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ৩১ বছর ধরে শিক্ষক আমার সহকর্মী। এই দীর্ঘ সময়ে শিক্ষার্থী ও সহকর্মীদের সঙ্গে তিনি কতটা আন্তরিক ছিলেন, তা দেখেছি। একজন আদর্শ শিক্ষকের সব গুণ তার মধ্যে ছিল। তিনি বিদায় নিচ্ছেন কথা মনে হলেই কষ্ট পাচ্ছিলাম।
প্রতিষ্টানের প্রতিষ্টাতা সাবেক সভাপতি আকরাম আলী বলেন, একজন শিক্ষকের বিদায় বেলায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মিলে যে আয়োজন করেছে, তা মুগ্ধ করার মতো। শিক্ষকদের মর্যাদা সব সময় সবার ওপরে। শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষককে যোগ্য সম্মান দিয়েছে।