'দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ' এ প্রতিবাদ্যকে সামনে রেখে ০১ নভেম্বর ২০২৬ তারিখ রোববার জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে 'যুব উন্নয়ন পরিষদ' কিশোরগঞ্জ এর আয়োজনে আলোচনাসভা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি বের করে। সকালে জেলা সদরের মহিনন্দ ইউনিয়নে যুব উন্নয়ন পরিষদ কার্যালয়ে আলোচনাসভার আয়োজন করে। যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল। বক্তব্য রাখেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইন, যুব উন্নয়ন পরিষদের সদস্য মাহবুব আলম, প্রশিক্ষিত যুবক রাফি,মাসুম বিল্লাহ,মুহিবুল্লাহ প্রমুখ। পরে যুব উন্নয়ন পরিষদের সদস্যরা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালিতে অংশ নেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিশিষ্ট লেখক মুহাম্মদ রফিকুল ইসলাম শামীম,সহকারী পরিচালক আলাউদ্দিন, সদর উপজেলা যুব উন্নয়ন কমকর্তা মাহবুব আলম, সহকারী যুব উন্নয়ন কমকর্তা কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগার।
উল্লেখ্য যুব সংগঠক আমিনুল হক সাদীর যুব উন্নয়ন পরিষদ নামের সংগঠনটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি যাবতীয় কার্যক্রম প্রশংসনীয়। সংগঠনের মাধ্যমে এলাকার বেকার যুব/যুব নারীদের প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এই সংগঠনের মাধ্যমে যুব প্রশিক্ষন শিশু ও বয়স্ক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করে যুব নেতৃত্ব বিকাশে অনন্য ভূমিকা রাখছে। সংগঠনটি বেকার যুবদের কর্মসংস্থানে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে নতুন ক্ষেত্র তৈরী করে আসছে। শিশু কিশোর যুব ও বয়স্কদের অবসর সময় কাটানো ও জ্ঞান বৃদ্ধির জন্য একটি আধুনিক মানের সুযোগ সুবিধা সম্বলিত ৫ হাজার বইয়ের বিশাল পাঠাগার রয়েছে। যুব কল্যাণ ও সমাজ উন্নয়নমুলক কার্যক্রমে সংগঠনটি এগিয়ে আছে। যুব উন্নয়ন অধিদপ্তরের যাবতীয় কার্যত্রমে সংগঠনটি অংশ গ্রহণ করে সার্বিক সহযোগিতা করে আসছে। বেকার যুবদের নিয়ে যুব কল্যাণে ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। যুব কল্যাণে অসামান্য অবদান রাখায় তিনবার জেলা প্রশাসন থেকে শ্রেষ্ঠ যুব সংগঠক নিবাচিত হয়েছেন। এবারেও তিনি জেলায় শ্রেষ্ঠ সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন বলে জানা গেছে।