খুলনায় তঁাতি দল নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা, গ্রেফতার ১

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ০১:৫৬ পিএম
খুলনায় তঁাতি দল নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা, গ্রেফতার ১

খুলনা মহানগর তঁাতি দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবির হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে নিহতের ছেলে সৈয়দ নুর আমিন সৌহার্ত্য বাদী হয়ে আড়ংঘাটা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্রদল নেতা আরাফাতসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এজাহারভূক্ত আসামি শেখ সিদ্দিক (৫৩) নামে একজনকে গ্রেফতার করেছে। 

বিষয়টি নিশ্চিত করে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান সোমবার সকালে বলেন, এ ঘটনায় এজাহারভূক্ত আসামি সিদ্দিককে রাতেই গ্রেফতার করা হয়। এছাড়া ছাত্রদলের আরাফাতসহ অন্যদেরও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এক্ষেত্রে কোন রাজনৈতিক পরিচয় দেখা হচ্ছে না। গ্রেপ্তারকৃত শেখ সিদ্দিক রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার মৃত শেখ ইদ্রিস আলী ওরফে ইদিল ফকিরের ছেলে।

এদিকে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ৪/৫ জন দুষ্কৃতিকারী (যাদের মধ্যে ০১ জনের মুখ ঢাকা ছিল) ইজি বাইকে এসে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার নিজ প্রতিষ্ঠান 'আল-ক্যান্টিনো' নামক  রেস্টুরেন্টে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামলার ঘটনায় জড়িতরা হচ্ছে- মইন, আরাফাত, ফায়েক ও বায়েজিদ। এরা রায়ের মহল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। ছাত্রদলের আরাফাতের দোকান থেকে ক্রয়কৃত ফ্রিজের কিস্তির টাকা সময়মত পরিশোধ না করায় ঘটনার আগে ভিকটিম তঁাতিদলের হুমায়ুন কবির এবং আরাফাত ও ফায়েকের মধ্যে তর্ক বিতর্ক ও হাতাহাতি হয়। এরপরই তারা দেশীয় অস্ত্র দিয়ে হুমায়ুন কবিরকে আঘাত করে। তৎক্ষনিক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  এর আগে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলায় খুন হন তঁাতিদল  নেতা হুমায়ুন কবির। ঘটনার সময় তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘আল-ক্যান্টিনো' নামক রেস্টুরেন্টে’ অবস্থান করছিলেন। তঁাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হুমায়ুন কবির রায়ের মহল বড় মসজিদ এলাকার সৈয়দ আনোয়ার আলীর পুত্র। নিহতের ভাইপো সৈয়দ দিদারুল করিম বিপ্লব দাবী করেন, ছাত্রদল নেতা আরাফাত ও তঁার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তঁার ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর হামলা করেন। তারা হুমায়ুন কবিরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

আপনার জেলার সংবাদ পড়তে