ঝিনাইদহে জাতীয় স্বে”ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন করা হয়েছে। সিভিল সার্জন অফিস ও সদর হাসপাতালের আয়োজনে সোমবার সকালে হাসপাতাল চত্বরে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। হাসপাতালে কর্মকর্তা-কর্মচারী, ম্যাটস শিক্ষার্থীরা স্বে”ছায় রক্তদান করেন। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। সিভিল সার্জন ডা: কামর”জ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সদর হাসপাতালের তত্বাবধায় ডা: মোস্তাফিজুর রহমান, সিভিল সাজর্ন অফিসের সিনিয়র স্বাস্’্য শিক্ষা অফিসার আব্দুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন মানুষের স্বে”ছায় রক্তদান অন্য একজনের জীবন বাঁচাতে পারে। পাশাপাশি মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে মৃত্যুর পরও অন্যের পৃথিবী দেখার সুযোগ তৈরি করা সম্ভব। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।