খুলনার পাইকগাছায় ওয়ারেশ কায়েক সনদকে কেন্দ্র করে বৈমাত্র ভাইদের বিরুদ্ধে আইযুব আলী সরদার তার ঘর পুড়ি দেওয়ার অভিযোগ করেছেন। অভিযোগে প্রকাশ, উপজেলার পুরাইকাটি গ্রামের মৃত চাঁদআলী সরদারের বৈমাত্রেয় ভাই আইয়ুব আলীর রান্না ঘর সোমবার গভীর রাতে কে বা করা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। যাতে বিভিন্ন মালামাল পুড়ে ৩০-৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। আইয়ুব আলী সরদার ও তার স্ত্রী জানান তার বৈমাত্র ভাইয়েরা আমাকে বিতাড়িত করার জন্য এটি করেছে। তারা আমাকে ওয়ারেশ থেকে বাদ দেয়ার জন্য দীর্ঘদিন ধরে অত্যাচার করছে। প্রতিপক্ষ নবজান সরদার জানান, সে আমাদের শরিক না। তার যে ঘর পুড়েছে সেটা নিজেরা পুড়িয়ে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। তিনি আরও বলেন, আমার বাপের দু'স্ত্রী। আমড়া ৫ ভাই। আইয়ুব হাটানো সন্তান। আমড়া তাকে ওয়ারেশ মানিনা। যাবতীয় কাগজ পত্র দৃষ্টান্তে দেখা যায় জাতীয় পরিচয় পত্র, মামলা, জমির দলিলে আয়ুবের পিতা চাঁদ আলী সরদার। অতচ চেয়ারম্যানকে চাপ প্রয়োগ করে আয়ুব আলীর নাম বাদ দিয়ে ওয়ারেশ কায়েম আদায়ের চেষ্টা করা হয় বলে জানা যায়। অবশেষে ওয়ারেশ কায়েম নিয়ে সহকারী জজ আদালত পাইকগাছায়। মামলা। এজন্য চেয়ারম্যানের কাছে ওয়ারেশ কায়েম সার্টিফিকেটের জন্য আবেদন করেছি। চেয়ারম্যান সেটা দিচ্ছেনা। স্থানীয়রা জানান ওয়ারেশ কায়েম সার্টিফিকেটকে কেন্দ্র করে ঘর পুড়ানর ঘটনা ঘটেছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।