শরণখোলায় যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বিশাল বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৪টায় উপজেলার পাঁচ রাস্তার মোড় থেকে একটি বিশাল বনাঢ্য রেলি বের হয়ে উপজেলা সদর রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। পরে যুবদলের আহবায়ক ইব্রাহিম মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব আল-আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা। বিশেষ অতিথি শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ডালিম ফকির, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক নেয়ামুল কবির রাহুল, জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা যুবদল নেতা আবুল হোসেন বয়াতী, আবুল বাশার খান ও মনিরুজ্জামান মনির প্রমুখ।