জাগৃতির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক নির্বাচিত

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ০৩:৫২ পিএম
জাগৃতির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক নির্বাচিত

হাটহাজারীর স্বেচ্ছাসেবী সংগঠন জাগৃতির দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্প্রতি সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায়  কার্যকরী সংসদ  ২০২৭ - ২০২৮ নির্বাচন সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন করার   জন্য বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়ানুরাগী  শাহেদুল আজম সাহেদকে আহ্বায়ক এবং শিক্ষানুরাগী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা  মোঃ ওসমান গনিকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সেলিম রিয়াজ,মোহাম্মদ জসিম উদ্দিন,মোঃ ইউসুফ আলী, মোহাম্মদ মোরশেদ,হাদী মোঃ জমির উদ্দিন, মোঃ সালাউদ্দিন, মোঃ আরিফুর রহমান, মোঃ আবু হোসেন রাসেল ও এ.কে.এম হেলাল

আপনার জেলার সংবাদ পড়তে