পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের আলোকে

উপজেলা আনসার উচ্চতর প্রশিক্ষণ সমাপনী, ব্যাংক শেয়ার সার্টিফিকেট বিতরণ

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৫:৫৯ এএম
উপজেলা আনসার উচ্চতর প্রশিক্ষণ সমাপনী, ব্যাংক শেয়ার সার্টিফিকেট বিতরণ

পটুয়াখালীতে পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন-এর আলোকে পরিচালিত “ উপজেলা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১” এর প্রশিক্ষণ সমাপনী ও ব্যাংক শেয়ার সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী ও ব্যাংক শেয়ার সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বলেন, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে আনসার ভিডিপি কাজ করে যাচ্ছে। এই প্রশিক্ষনের মাধ্যমে আনসার ভিডিপি সদস্যদের ধারনা দেওয়া হয়েছে শুধু ইউনিফর্ম পরিধান করলেই হবেনা দুর্যোগের সময় নিজেকে বিলিয়ে দিয়ে কাজ করতে হবে। তাদের দেশ সেবার ধারনা ও ত্যাগ তিতিক্ষার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। এর মাধ্যমে তারা সাধারণ মানুষকে সচেতন করে প্রতিরক্ষার কাজে সম্পৃক্ত করতে পারবে।  এর আগে তিনি অবিভাদন গ্রহণ এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী আনসার ভিডিপি সদস্যদের সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।

এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল আঞ্চলিক উপপরিচালক, সেনা বাহিনী, নৌ বাহিনী, কোস্ট গার্ডের কর্মকর্তাগন,   অসামরিক ব্যক্তিবর্গ এবং গনমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে ২ শত জন অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাংক শেয়ার সার্টিফিকেট বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে