দেলদুয়ারে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৩:৪৮ পিএম
দেলদুয়ারে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন

টাঙ্গাইলের দেলদুয়ারে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  জোহরা সুলতানা যূথী, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সৌরভ তালুকদার, বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকদার শিপলু প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে