চাঁদপুর চেক পোস্টে ৯৬ গাড়ি তল্লাশি, ৬ মোটরসাইকেল জব্দ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৫, ০৬:০৮ পিএম
চাঁদপুর চেক পোস্টে ৯৬ গাড়ি তল্লাশি, ৬ মোটরসাইকেল জব্দ

চাঁদপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোষ্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়েছে। 

 ১৩ জুন ২০২৫ তারিখ সকাল সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সদর উপজেলায় ইসলামপুর গাছতলা রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে মোট ৯৬টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স না থাকার জন্য ০৬টি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে সর্বমোট ৩০,০০০ টাকা জরিমানা আদায় এবং লাইসেন্স না থাকার জন্য ০৬টি মোটরসাইকেল জব্দ করে থানায় প্রেরণ করা হয়। 

চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে আরো বলা হয়, 

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।