২০ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় কচুয়া প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত ও প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, কেন্দ্রীয় ছাত্র শিবির নেতা শেখ মুহাম্মদ এনামুল কবির,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো:আসাদুজ্জামান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামাতের সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম খান, থানা নায়েবে আমির মাওলানা শহিদুল ইসলাম। প্রেসক্লাবের সদস্য সিকদার মইনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি তুহিন খান, সাংবাদিক মো: তরিকুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক স ূর্য চক্রবর্তী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপদেষ্টা জাহিদুল ইসলাম বুলু, সাংবাদিক এস এম হুমায়ূন,সাংবাদিক মো: শরিফুল ইসলাম,সাংবাদিক মোহাম্মদ রাকিবুল ইসলাম হাসান,সাংবাদিক রাকিবুল ইসলাম সহ প্রেসক্লাব,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ সাংবাদিক সোসাইটির সাংবাদিকবৃন্দ।