কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৩:২২ পিএম
কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা এগারোটায় উপজেলা পরিষদের সভাকক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ নির্বাচনকালীন আইন শৃঙ্খলা বাহিনীর কাউখালীতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মোঃ খালেদ। এ সময় বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন, কাউখালী উপজেলা বিএনপি'র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।  অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভোটাররা নির্ভয়ে ভোট প্রদান করতে পারবেন। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে