ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার লক্ষ্যে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে পিরোজপুরে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের নিয়ে আজ বৃহসপতিবার বেলা ১২ টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা জাতীয় নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন এবং ইমামদের মাধ্যমে সকল মসজিদে মুসল্লিদের বোঝানোর অনুরোধ করেন। পিরোজপুর ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির বরিশাল বিভাগীয় কমিশনার আব্দুল হাই নিজামী সহ জেলার সকল মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিন গণ।