বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কৃতি সন্তান হাফেজ মোনায়েল আহমেদ ইমরান-এর পিতা মো. ছোয়াব মিয়া আজ বৃহস্পতিবার দুপুরে নাসিরনগর - সরাইল আঞ্চলিক সড়কে ধরন্তী নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি সরাইল কুট্রাপাড়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় মটরসাইকেল যোগে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। সংবাদ পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ছোয়াব মিয়া মরদেহ উদ্ধার করে।