আমাকে দিয়ে কোনো চাঁদাবাজি-দুর্নীতি সম্ভব না: হাসনাত

এফএনএস অনলাইন:
| আপডেট: ২৩ জানুয়ারী, ২০২৬, ০৩:৫০ পিএম | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ১২:৩২ পিএম
আমাকে দিয়ে কোনো চাঁদাবাজি-দুর্নীতি সম্ভব না: হাসনাত
ছবি, সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সাধারণ মানুষ বিশেষ করে দোকানদার ও খেটে খাওয়া মানুষেরা জানেন, নির্বাচিত হলে দশ টাকার জন্যও আমি কারও কাছে যাবো না। কারণ তারা জানে আমাকে দিয়ে কোনো চাঁদাবাজি-দুর্নীতি সম্ভব না।

আজ (২৩ জানুয়ারি) দেবীদ্বার পৌরসভার ভিংলাবাড়ি এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এদিন ভোর থেকেই নির্বাচনী মাঠে সক্রিয় হন তিনি। সকালে দেবীদ্বার নিউমার্কেট মসজিদে ফজরের নামাজ আদায় শেষে তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ এবং গণসংযোগ শুরু করেন।

হাসনাত বলেন, হয়তো অন্য পার্টি করবে, অন্য পার্টির প্রোগ্রামে যাবে, অন্য পার্টির মার্কা নিয়ে মিছিল দেবে কিন্তু গোপনে এসে আমাকে ভোট দেবে ইনশাআল্লাহ। গত দেড় বছরে তিনি কিংবা তার লোকজন কোনো ব্যক্তির কাছে অর্থ দাবি করেননি কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িত হননি। গত দেড় বছরে আমি বা আমার লোক আমার কাছে একটা পয়সার জন্য যায় নাই, কোনো চাঁদাবাজির জন্য যায় নাই। কেউ বাজার দখল করতে যায় নাই।

হাসনাত বলেন, যারা বেকার, কর্মজীবী, রেমিট্যান্স যোদ্ধা কিংবা কল-কারখানায় শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করেন তাদেরই একজন প্রতিনিধি নির্বাচিত হবে বলে তিনি আশা করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে