বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য

আচরণবিধি লঙ্ঘন, স্বতন্ত্র প্রার্থী টিপুকে অর্থদণ্ড

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৪:১৩ পিএম
আচরণবিধি লঙ্ঘন, স্বতন্ত্র প্রার্থী টিপুকে অর্থদণ্ড

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত সহ দপ্তর সম্পাদক (বিদ্রোহী প্রার্থী) এ্যাড: তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার কড়ইতলা এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু রঞ্জিত কুমার সরকার বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেন। মুহূর্তের মধ্যেই ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে।এ ঘটনার পরিপ্রেক্ষিতে মতবিনিময় সভা শেষে শনিবার রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবির হোসেন অভিযোগের সত্যতা পেয়ে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়। লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ বিষয়টি নিশ্চিত করে জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সহনশীল নির্বাচন নিশ্চিত করতে যেকোনো ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য ও আচরণের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে