পিরোজপুরের কাউখালীতে সোমবার দুপুরে উপজেলার উত্তর বাজার পুরাতন হাসপাতাল চত্বরে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের যৌথ উদ্যোগে পিরোজপুর ২ আসনের ধানের শীষের প্রার্থী আহমেদ সোহেল মনজুর সুমনকে সমর্থন জানিয়ে হিন্দু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কাউখালী উপজেলা শাখার আহবায়ক প্রাক্তন শিক্ষক বিনয় কৃষ্ণ দাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ২ আসনের (কাউখালী-ভান্ডারিয়া ও নেছারাবাদ) বিএনপির মনোনীত প্রার্থী আহাম্মদ সোহেল মঞ্জুর সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কাউখালী উপজেলা শাখার সদস্য সচিব পল্লব শিকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কাউখালী উপজেলা শাখার সভাপতি দুলাল শীল ধলু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কাউখালী উপজেলা শাখার সচিব জ্যোতির্ময় চক্রবর্তী রতন, দীপক হালদার, জয়দেব মেম্বার, সুমন, প্রভাতী রানী সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে উপজেলা বিভিন্ন ইউনিয়নের দুই সহস্রাধিক হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।