দৌলতখানে আগুনে ৩টি দোকান পুড়ে ছাই

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:১৫ পিএম
দৌলতখানে আগুনে ৩টি দোকান পুড়ে ছাই

ভোলার দৌলতখানের নুর মিয়া হাটে ভয়াবহ  আগুন লেগে ব্যবসায়ীদের তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।  ৪ (ফেব্রুয়ারি)  ভোর রাতে  নুর মিয়ার হাট বাজারের দক্ষিণ মাথার জামে মসজিদ মার্কেটে  আগুন লাগে। আগুনের ভয়াবহ লেলিহানে লামিয়া ফ্যাশন, মন্নান স্টোর ও মাস্টার গার্মেন্টস সহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে  যায়। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। ঘন্টা ব্যাপী আগুনের ভয়াবহ লেলিহান বাজারে  ছড়িয়ে পড়ে। পরে  স্থানীয়দের ডাক চিৎকারে লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। সংবাদ পেয়ে দৌলতখান এবং বোরহানউদ্দিন উপজেলা   থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধারণা আগুনে তিনটি দোকানের  ব্যবসায়ীদের অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুপুর ১টা এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কেউ  ঘটনাস্থল পরিদর্শনে  যায়নি বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে