নির্বাচনী প্রচারণায় বাধা, হুমকি ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:২৫ পিএম
নির্বাচনী প্রচারণায় বাধা, হুমকি ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া - বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম এর  প্রচারণা চলাকালীন সময় কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় কর্মীদের বাধা,বিপত্তি ও হামলার অভিযোগ এনে কচুয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কচুয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাড: সিকদার নুরুল আমিন। ০৫ ফেব্রুয়ারী বিকেল ৩টায় কচুয়া প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, কয়েক দিন ধরে নির্বাচনী প্রচারণা চলাকালীন সময় প্রতিদ্বন্ধি ধানের শীষ প্রতীকের নেতাকর্মীরা ঘোড়া প্রতীকের কর্মীদের   বিভিন্ন রকম বাধা,  হুমকি ও হামলার করছে । বৃহস্পতিবার সকাল থেকে কচুয়ার ধোপাখালি ইউনিয়নের বগা এলাকায় ও গোপালপুর ইউনিয়নের সাবেক মেম্বরসহ উত্তর গোপালপুর, প্রতাপপুর এলাকায় আমাদের কর্মীদের ব্যাপক মারধর করেছে। ইতিমধ্যে আহতকর্মীরা কচুয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে। তিনি বলেন, আমাদের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে।  বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।

দেশের মানুষ আশা করে,জুলাই অভ্যুত্থানের পরে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু একটি চক্র গণতন্ত্র ও মানুষের ভোট অধিকার কেড়ে নেয়ার জন্য  ফেসিট আমলের মতো গভীর চক্রান্ত করছে। মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। 

আমরা এই ধরনের কর্মকাণ্ডের প্রতি তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা আশা করি প্রশাসন কঠোর পদক্ষেপ এর মাধ্যমে ১২ ফেব্রুয়ারি একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে