আল্লার দর্গায় বিসমিল্লাহ সনো ডায়োগনষ্টিক সেন্টার

দৌলতপুরে হাসপাতালে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২৬ পিএম
দৌলতপুরে হাসপাতালে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গা বাজারে অবস্থিত বিসমিল্লাহ সনো ডায়াগনস্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে কনফারেন্স রুমে শুক্রবার দুপুরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সেন্টারের মহাপরিচালক খালেদ কায়সার পলাশ সাংবাদিকদের উদ্দেশ্যে একটি লিখিত বক্তব্য পাঠ  করেন। তিনি জানান আমাদের বিসমিল্লাহ সনো ডায়াগনস্টিক সেন্টার এন্ড   জেনারেল হাসপাতালের পক্ষ হতে আমি মোহা: খালেদ কায়সার পলাশ মহাপরিচালক এই মর্মে সাংবাদিক সম্মেলন করছি যে, কিছুদিন আগে মোঃ নজরুল ইসলাম আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য আসেন এবং চিকিৎসা পত্র নিয়ে বিদায় হন। পরে এক সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেন ,তাছাড়া বিভিন্ন জায়গায় যেমন সিভিল সার্জন দপ্তর, স্বাস্থ্যকর্মকর্তা, সর্বশেষ জেলা প্রশাসকের অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।সেখানে আমাদের বিরুদ্ধে নানা রকম মিথ্যা অভিযোগ দায়ের করেন, যেমন আমাদের লাইসেন্স নাই, সার্টিফিকেট ধারী ডাক্তার নাই, সরকারের রাজস্ব ফাঁকি দেই এবং সঠিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করি না। তাদের উদ্দেশ্য ছিল আমাদের প্রতিষ্ঠানকে হেই প্রতিপন্ন করা এবং মিথ্যা ও বিভ্রান্তি বা তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের  ক্ষতিসাধন করা। আমরা এই তথ্যের তীব্র প্রতিবাদ জানাই। এবং ভবিষ্যতে এরূপ মানহানিকর বক্তব্যের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনেউপস্থিত ছিলেন ডাক্তার মুস্তাফিজুর রহমান, ডাক্তার এম এ জামান সহ বিসমিল্লাহ সনো ডায়গনস্টিক সেন্টারের স্টাফগণ।এ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে