দৌলতপুরে পীর হত্যার মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৬, ০৮:২৪ পিএম
দৌলতপুরে পীর হত্যার মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে আলোচিত কথিত পীর কালানদার শামীমজাহাঙ্গীর হত্যার প্রধান আসামি খাঁজা আহমেদ ও জামায়াতে ইসলামী কে মামলায় জড়ানোর প্রতিবাদে  বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় উপজেলার মডেল মসজিদ থেকে শুরু করে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখা। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য ও প্রশিক্ষণ বিভাগের সেক্রেটারি উপাধ্যক্ষ ডক্টর নুরুল আমিন জসীম,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রচার সম্পাদক মোঃ এনামুল হক, দৌলতপুর উপজেলা আমির উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ আল নোমান ,উপজেলা নায়েবে আমির মোঃ আরোজ উল্লাহ।  মিছিল শেষে আলোচনা সভায় আলোচিত ঘটনা ফিলিপনগর ইউনিয়ানে পীর শামীম জাহাঙ্গীর হত্যার প্রধান আসামি খাঁজা আহমেদদের বিরুদ্ধে ষড়যন্ত্রভাবে মামলা করা হয়, এই ঘটনার সাথে কোনোভাবে খাঁজা জড়িত নয়, কিন্তু মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তারা পুলিশের উদ্দেশ্য বলেন, হত্যার ভিডিও ফুটেজ আছে সেই ফুটেজ দেখে হত্যার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার আহবান জানান। তারা আরো বলেন,খাঁজা ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচার করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে