ঝিনাইদহ-১ আসনে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:১৭ পিএম
ঝিনাইদহ-১ আসনে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ

ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনিত এমপি প্রার্থী জননেতা মোঃ আসাদুজ্জামান এর  জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করলেন জিয়া পরিষদ নড়াইল জেলার নেতা কর্মীরা। শুক্রবার সকালে বিএনপির জিয়া পরিষদের নড়াইল জেলার একটি টিম ঝিনাইদহ  জেলার ১আসনের বিভিন্ন বাজার ও গ্রাম এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে  সাধারণ মানুষ, বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের কাছে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন জিয়া পরিষদ নড়াইল জেলা সভাপতি ডঃ এ্যাডভোকেট এম এমদাদুল হক, জিয়া পরিষদ নড়াইল জেলার দপ্তর সম্পাদক মোঃ দিদার-ই-এলাহি, জিয়া পরিষদের নড়াইল জেলার সহপ্রচার সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ইকবাল হাসান শিমুল, জিয়া পরিষদ  লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল  ইসলাম জাহাদ উপস্থিত ছিলেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তারা। এরপর দুপুর ১২টায় ঝিনাইদহ -১আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী সাবেক এ্যাটনী জেনারেল মোঃ আসাদুজ্জামান   মির্জাপুর ইউনিয়নের গোলক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত  পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। নড়াইল জেলার নেতৃবৃন্দ এসময় প্রধান অতিথি সাবেক এ্যাটনী জেনারেল মোঃ আসাদুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পথসভায়  সাবেক এ্যাটনী জেনারেল মোঃ আসাদুজ্জামান বক্তব্যকালে নারীদের বেশিবেশি গুরুত্ব দিয়ে বলেন, ১২ তারিখের নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারে ফ্যামিলী কাড দেবে। ওই কাডের মাধ্যমে নূনতম ২৫শত টাকা সহায়তা পাবেন নারীরা। এই টাকা গুছিয়ে হাস,মুরগী, গরু পালন সহ কৃষি খামার তৈরী করে আয়ের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করবেন নারীরা। কেউ বেহেশ্তের টিকিট কিনবেন না। এটা প্রতারনা। মহান আল্লাহ চাইলেই আপনি  বেহেশ্তে যাবেন। আপনার সৎকর্মই আপনাকে বেহেশতে নেবে। সকলে সজাগ থাকবেন। প্রতারকের খপ্পরে পড়বেন  না।

আপনার জেলার সংবাদ পড়তে